রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন
১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।

পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে অধিনায়কের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন সহ-অধিনায়ক মো. শাহাদাত হোসেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। 

প্রতিটি সদস্যের পোশাক, আচরণ ও দায়িত্ব পালনে সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।

কিট প্যারেডে ১৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ

featured Image

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।

পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে অধিনায়কের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন সহ-অধিনায়ক মো. শাহাদাত হোসেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। 

প্রতিটি সদস্যের পোশাক, আচরণ ও দায়িত্ব পালনে সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।

কিট প্যারেডে ১৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x