পিরোজপুরে শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ