জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবমিনা শারমিন।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবমিনা শারমিন বলেন, শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিযোগিতাগুলো সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা কর্মসূচি বাস্তবায়নে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ