সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শোনেন মন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জেলা পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশিং কার্যক্রমে তাঁর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি সিরাজগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ বলে সভায় জানানো হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ