রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বদরুল ইসলাম চৌধুরী হাসান
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক  বাস্তবায়িত মাল্টিসার ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার- ২.০ প্রকল্পের আওতায় হইফা ২০২৬ কার্যক্রম  এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত  সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন তাহিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব আলী আহমদ মুরাদ, দক্ষিণ শ্রীপুর এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন ও সি এন আর এস এর প্রতিনিধিরা।

 মাঠ স্বমন্বয়কারী নাজমুন নাহার মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইরার নির্বাহী পরিচালক জনাবা ফাহমিদা আক্তার। 

সভায় টুগেদার ২.০ প্রকল্পের সমন্বয়কারী প্রসূন রায় হইফা ২০২৬ কার্যক্রমের  উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি, অংশীজন নির্বাচন প্রক্রিয়া, জবাবদিহিতা  এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন   মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়ে প্রকৃত অংশীজনের তালিকা যাচাই বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন  প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হবে । পাশাপাশি প্রকল্পের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং টুগেদার প্রকল্পের হইফা ২০২৬ কার্যক্রমের এর সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক  বাস্তবায়িত মাল্টিসার ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার- ২.০ প্রকল্পের আওতায় হইফা ২০২৬ কার্যক্রম  এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত  সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন তাহিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব আলী আহমদ মুরাদ, দক্ষিণ শ্রীপুর এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন ও সি এন আর এস এর প্রতিনিধিরা।

 মাঠ স্বমন্বয়কারী নাজমুন নাহার মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইরার নির্বাহী পরিচালক জনাবা ফাহমিদা আক্তার। 

সভায় টুগেদার ২.০ প্রকল্পের সমন্বয়কারী প্রসূন রায় হইফা ২০২৬ কার্যক্রমের  উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি, অংশীজন নির্বাচন প্রক্রিয়া, জবাবদিহিতা  এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন   মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়ে প্রকৃত অংশীজনের তালিকা যাচাই বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন  প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হবে । পাশাপাশি প্রকল্পের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় এবং টুগেদার প্রকল্পের হইফা ২০২৬ কার্যক্রমের এর সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x