রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বারবাকিয়ায় পানিবন্দী মানুষেরা পেল আলমগীরের ত্রাণ সহায়তা

কামরুন তানিয়া
পেকুয়া কক্সবাজার , 549 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বারবাকিয়ায় পানিবন্দী মানুষেরা পেল আলমগীরের ত্রাণ সহায়তা

কক্সবাজারের পেকুয়ায় তরুণ সমাজ সেবক আলমগীরের ত্রাণ পেলেন বারবাকিয়ার পানিবন্দী মানুষ। ৮শত থেকে ৯শত পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে ওই সমাজকর্মী রান্না করা খাবারসহ ত্রাণ সহায়তা দিয়েছেন। টানা কয়েকদিনের অব্যাহত প্রবল বর্ষণে  বন্যায় পতিত হয়েছে দেশের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পেকুয়াসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়। 

বাড়িঘর তলিয়ে গেছে পানিতে। পানিবন্দী আছে হাজার হাজার মানুষ। এরইমধ্যে উপজেলার বারবাকিয়া ইউনিয়নও বন্যার্থ হয়েছে। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। 

পানি প্রবেশ করছে নিন্মাঞ্চলের মানুষের বসতবাড়িতে। পানিবন্দী এসব পরিবারসমুহ রান্না-বান্নার সংকটে পেটে ভাত জােগাতে অক্ষম ছিল।

বারবাকিয়ার মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে গত দুইদিন ধরে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মোঃ আলমগীর নামক একজন তরুন সমাজ সেবক।

 পানিবন্দী মানুষের পাশে এসে দিলেন তার নিজ উদ্যােগে ত্রাণ সহায়তা। ১০ ও ১১ জুলাই দুইদিন দিলেন বানবাসি মানুষকে ত্রাণ সহায়তা।

শুক্রবার (১০ জুলাই) বারবাকিয়ার সবকটি ওয়ার্ডে বিলি করেন রান্না করা খাবার ও চিড়ামুড়ি চিনিসহ শুকনো খাবার। এছাড়া মোমবাতি দিয়াশলাইসহ প্রয়োজনীয় দ্রব্যদি। এর ধারাবাহিকতায় শনিবারও সকাল সকাল থেকে ত্রাণ কার্যক্রম চালানো হয়। ওইদিন আলমগীরের পাঠানো শুকনো খাবার বিলি করা হয় ১ নং ওয়ার্ড এর ভারুয়াখালী,লামারপাড়া, ইউসুফের বাপের ঘোনা, বাজারপাড়া,২ নং ওয়ার্ডের উত্তর নাথপড়া,নাজিরবাড়ির ( আংশিক) । এর আগেরদিন ৩ নং ওয়ার্ডের পাহাড়িয়াখালীর পশ্চিম পাড়া,কাদিমাকাটা, চরপাড়া, ৫ নং ওয়ার্ডের নয়াকাটা,আন্নর আলী পাড়া,৪ নং ওয়ার্ডের বারইয়্যাকাটার (দক্ষিণ অংশ),দক্ষিণ সবজিবনপাড়া, ৬ নং ওয়ার্ডের পূর্ব জালিয়াকাটা,মধ্যম জালিয়াকাটা,৯ নং ওয়ার্ডের বুধামাঝিরঘোনাসহ বেশকিছু এলাকায় আলমগীরের পক্ষ থেকে খাবারসহ ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে।

আলমগীরের পক্ষে উপজেলা যুবদলনেতা মোঃ বেলাল, বারবাকিয়া যুবদলের আহবায়ক শওকত হোসেন,যুবদল নেতা আবদুল আলীম, মোঃ আশেক,সাবেক ছাত্রদলনেতা জাবেদ ওমর,স্বেচ্ছাসেবক দল সম্পাদক শেখ শাহজান, খালেক মাসুদ ও কৃষকদলনেতা রানাসহ বিএনপি পরিবারের সদস্যরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন। মোঃ আলমগীরের বাড়ি বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালীতে। তার পিতা জাফর আলম ছিলেন এ ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বেও পালন করেন আলমগীরের পিতা জাফর আলম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বারবাকিয়ায় পানিবন্দী মানুষেরা পেল আলমগীরের ত্রাণ সহায়তা

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x