ওমানের রাজধানী মাস্কাটে শ্রম আইন ও বিদেশিদের আবাসনসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের ১০৮ জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী রয়েছেন। তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
স্কাট গভর্নরেট পুলিশ কমান্ড এবং স্পেশাল টাস্কস পুলিশ কমান্ডের যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রম ও বিদেশি আবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি জনসাধারণের নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রয়্যাল ওমান পুলিশ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ণ