উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওমানের রাজধানী মাস্কাটে শ্রম আইন ও বিদেশিদের আবাসনসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের ১০৮ জনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।গত শুক্রবার (৩০ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী রয়েছেন। তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।স্কাট গভর্নরেট পুলিশ কমান্ড এবং স্পেশাল টাস্কস পুলিশ কমান্ডের যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শ্রম ও বিদেশি আবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি জনসাধারণের নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রয়্যাল ওমান পুলিশ।