সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা


মো মশিউর
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 :::::::::রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশ ' সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ও আতাউর রহমান বিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দলীয় চেতনা নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দিবসটির কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 :::::::::রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশ ' সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ও আতাউর রহমান বিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দলীয় চেতনা নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দিবসটির কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি'র প্রস্তুতি সভা
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন