উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত :::::::::রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশ ' সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ও আতাউর রহমান বিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দলীয় চেতনা নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দিবসটির কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।