সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোঃ বাবলু মল্লিক
কালিয়া, নড়াইল প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা।

এ কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। 

সভা শেষে প্রধান অতিথি স্কুলের  চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ

featured Image

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা।

এ কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। 

সভা শেষে প্রধান অতিথি স্কুলের  চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন