সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

মধ্যরাতে খুলনায় যুবককে কু'পি'য়ে হ'ত্যা


মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মধ্যরাতে খুলনায় যুবককে কু'পি'য়ে হ'ত্যা

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতের দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহীদুলের পিতার নাম মাহতাব শেখ। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত শহীদুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে লবণচরা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মধ্যরাতে খুলনায় যুবককে কু'পি'য়ে হ'ত্যা

প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ণ

featured Image

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতের দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহীদুলের পিতার নাম মাহতাব শেখ। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত শহীদুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে লবণচরা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মধ্যরাতে খুলনায় যুবককে কু'পি'য়ে হ'ত্যা
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন