মাদক ব্যবসায়ের সাথে জড়িত কবির শেখ নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত কবির শেখ (৪৮) খুলনা জেলার তেরখাদা থানাধীন নলিয়ারচর গ্রামের জলিল শেখের ছেলে। গত ২৬ অক্টোবর নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাঐসোনা ডুটকুরা রাজবংশী পাড়া গ্রামস্হ সুভাষ বিশ্বাস এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই, মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কবির শেখ(৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির কাছে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ