সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

কাজিয়াতল রফিকুল ইসলাম স্মৃতি ফুটবলে পালাসুতা একাদশের জয়


মোঃ জামির হোসেন সরকার
নিজস্ব প্রতিনিধি , 8 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কাজিয়াতল রফিকুল ইসলাম স্মৃতি ফুটবলে পালাসুতা একাদশের জয়
উৎসবে মাতলো কাজিয়াতল: রফিকুল ইসলাম স্মৃতি ফুটবলে পালাসুতা একাদশের জয়

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহাসিক মরহুম রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ। রোমাঞ্চকর এই খেলায় নোয়াগাঁ একাদশকে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় পালাসুতা একাদশ।

​স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো মাঠ যেন রূপ নেয় এক আনন্দঘণ মিলনমেলায়। খেলায় দু’পক্ষই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী পালাসুতা একাদশকে আন্তরিক অভিনন্দন ও পরাজিত নোয়াগাঁ একাদশসহ অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান উপস্থিত ক্রীড়ামোদিরা।

​খেলাধুলা সম্পর্কে স্থানীয় এক তরুণ ক্রীড়াপ্রেমী আবেগঘন কণ্ঠে বলেন, "খেলাধুলা কোনো বিভেদ নয়, বরং তা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল ভিত্তি। খেলাধুলাই হোক আমাদের মিলনমেলা। আমার চাওয়া, আমাদের ৬ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ সর্বদা ঐক্যবদ্ধ থাকুক, পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখুক এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো দারোরা ইউনিয়নকে এক অনন্য ও সুন্দর উচ্চতায় উপস্থাপন করুক।"

​টুর্নামেন্টের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে স্থানীয় যুবসমাজের মাঝে উদ্দীপনা ও নতুন প্রাণচঞ্চলতা ছড়িয়ে পড়েছে। এলাকার শান্তি, ঐক্য ও সম্প্রীতি রক্ষায় এই ধরনের খেলাধুলা নিয়মিত আয়োজন করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কাজিয়াতল রফিকুল ইসলাম স্মৃতি ফুটবলে পালাসুতা একাদশের জয়

প্রকাশের তারিখ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহাসিক মরহুম রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ। রোমাঞ্চকর এই খেলায় নোয়াগাঁ একাদশকে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় পালাসুতা একাদশ।

​স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো মাঠ যেন রূপ নেয় এক আনন্দঘণ মিলনমেলায়। খেলায় দু’পক্ষই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী পালাসুতা একাদশকে আন্তরিক অভিনন্দন ও পরাজিত নোয়াগাঁ একাদশসহ অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান উপস্থিত ক্রীড়ামোদিরা।

​খেলাধুলা সম্পর্কে স্থানীয় এক তরুণ ক্রীড়াপ্রেমী আবেগঘন কণ্ঠে বলেন, "খেলাধুলা কোনো বিভেদ নয়, বরং তা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল ভিত্তি। খেলাধুলাই হোক আমাদের মিলনমেলা। আমার চাওয়া, আমাদের ৬ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ সর্বদা ঐক্যবদ্ধ থাকুক, পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখুক এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো দারোরা ইউনিয়নকে এক অনন্য ও সুন্দর উচ্চতায় উপস্থাপন করুক।"

​টুর্নামেন্টের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে স্থানীয় যুবসমাজের মাঝে উদ্দীপনা ও নতুন প্রাণচঞ্চলতা ছড়িয়ে পড়েছে। এলাকার শান্তি, ঐক্য ও সম্প্রীতি রক্ষায় এই ধরনের খেলাধুলা নিয়মিত আয়োজন করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কাজিয়াতল রফিকুল ইসলাম স্মৃতি ফুটবলে পালাসুতা একাদশের জয়
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন