ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার প্রত্যয়ে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম।
টুর্নামেন্টে সিপান এ ও সিপান বি দলের মধ্যকার খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি আনসারুল ইসলাম। এ সময় তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।”
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুও খেলাধুলার প্রসারে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন যুবদল নেতা তানজিম আহমেদ ও আতিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা হাসানুজ্জামান নয়ন, গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যাবের আল মামুন সুজন, ইউনিয়ন যুবদল নেতা ইলিয়াস, আলমগীর ও রতন, মির্জা আশরাফুল ইসলামের ছোট ভাই মেহেদী হাসান শান্তসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ