কিশোর গ্যাং নির্মূল ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।
"ক্রীড়া হলে দেশ, পরিবার পাবে ভরসা"— এই মূলমন্ত্রকে সামনে রেখে ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডি প্রসারে ঢাকা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ যৌথভাবে এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন বলেন, "কাবাডি আমাদের জাতীয় ঐতিহ্য। যুবসমাজকে সামাজিক অবক্ষয়, অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের কুপথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুশৃঙ্খল তরুণ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়েরা চমৎকার ক্রীড়াশৈলী ও কৌশল প্রদর্শন করেন। উপস্থিত অতিথি ও দর্শকেরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ