রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় ট্রাকের মুখোমুখি সং'ঘ'র্ষে সিটি কর্পোরেশনের চালক নি'হ'ত

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় ট্রাকের মুখোমুখি সং'ঘ'র্ষে সিটি কর্পোরেশনের চালক নি'হ'ত

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয় বাংলা মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিটি কর্পোরেশনের এক চালক নিহত হয়েছেন।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. কামরুল ইসলাম (৪৮)। তিনি মৃত ইয়াকুব বেপারীর ছেলে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল রোডের ২৭/এ, হোল্ডিং নং-৮৭ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামরুল ইসলাম সিটি কর্পোরেশনের ট্রাক চালিয়ে আড়ংঘাটা থেকে সোনাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জয় বাংলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি বুকে গুরুতর চাপা আঘাত পান।

পরে তার সঙ্গে থাকা সহকর্মী তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুপুর ১টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তির পর তাকে আইসিইউ-১ এ স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় হরিণটানা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

খুলনায় ট্রাকের মুখোমুখি সং'ঘ'র্ষে সিটি কর্পোরেশনের চালক নি'হ'ত

প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ণ

featured Image

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয় বাংলা মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিটি কর্পোরেশনের এক চালক নিহত হয়েছেন।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. কামরুল ইসলাম (৪৮)। তিনি মৃত ইয়াকুব বেপারীর ছেলে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল রোডের ২৭/এ, হোল্ডিং নং-৮৭ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামরুল ইসলাম সিটি কর্পোরেশনের ট্রাক চালিয়ে আড়ংঘাটা থেকে সোনাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জয় বাংলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি বুকে গুরুতর চাপা আঘাত পান।

পরে তার সঙ্গে থাকা সহকর্মী তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুপুর ১টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তির পর তাকে আইসিইউ-১ এ স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় হরিণটানা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x