উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয় বাংলা মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিটি কর্পোরেশনের এক চালক নিহত হয়েছেন।গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. কামরুল ইসলাম (৪৮)। তিনি মৃত ইয়াকুব বেপারীর ছেলে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল রোডের ২৭/এ, হোল্ডিং নং-৮৭ এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামরুল ইসলাম সিটি কর্পোরেশনের ট্রাক চালিয়ে আড়ংঘাটা থেকে সোনাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। জয় বাংলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি বুকে গুরুতর চাপা আঘাত পান।পরে তার সঙ্গে থাকা সহকর্মী তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুপুর ১টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তির পর তাকে আইসিইউ-১ এ স্থানান্তর করা হয়।চিকিৎসাধীন অবস্থায় (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় হরিণটানা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।