রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি

খুলনা নগরীতে ফের গুলির ঘটনা ঘটেছে। নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে ৩ নম্বর কাশেম নগর সড়কের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ জনির বাড়ি ওই এলাকাতেই। তিনি মাঝেমধ্যে এলাকায় আসেন, বেশিরভাগ সময় এলাকার বাইরে থাকেন। কী করেন, কোথায় থাকেন তা এলাকাবাসী সঠিকভাবে বলতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে জনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার শরীরের পেছনের নিম্নভাগে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।

ঘটনার পর থেকে তার পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে নাকি অন্য কোনো কারণে, তা নিয়ে নানা গুঞ্জন চলছে এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একটি টিম আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ

featured Image

খুলনা নগরীতে ফের গুলির ঘটনা ঘটেছে। নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে ৩ নম্বর কাশেম নগর সড়কের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ জনির বাড়ি ওই এলাকাতেই। তিনি মাঝেমধ্যে এলাকায় আসেন, বেশিরভাগ সময় এলাকার বাইরে থাকেন। কী করেন, কোথায় থাকেন তা এলাকাবাসী সঠিকভাবে বলতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে জনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার শরীরের পেছনের নিম্নভাগে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কামুক্ত।

ঘটনার পর থেকে তার পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে নাকি অন্য কোনো কারণে, তা নিয়ে নানা গুঞ্জন চলছে এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একটি টিম আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি
0:00 / 0:00
1x