রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নগরকান্দার শিশু হ'ত্যা'র প্রধান আসামি গোপালগঞ্জ হতে গ্রেপ্তার ১

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নগরকান্দার শিশু হ'ত্যা'র প্রধান আসামি গোপালগঞ্জ হতে গ্রেপ্তার ১

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)-কে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি হত্যা, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট ২০২৬ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা থানার তারাকান্দি এলাকায় ইদ্রিস আলী মোল্যার ৭ বছরের শিশু কন্যা মাহফুজা আক্তারকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পারিবারিক পূর্ব বিরোধের জেরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যার পর আসামী বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল।

​এ ঘটনায় নিহতের পিতার করা মামলার প্রেক্ষিতে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ফলস্বরূপ, গত ০৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় (০৯/১০/২০২৬ তারিখ) এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও এসআরবি-৬ এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে হত্যা মামলার প্রধান আসামী মোঃ বাবলু শেখ (পিতা: মৃত আহমেদ শেখ, সাং: তারাকান্দি, নগরকান্দা, ফরিদপুর)-কে গ্রেপ্তার করে।

​পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নগরকান্দার শিশু হ'ত্যা'র প্রধান আসামি গোপালগঞ্জ হতে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ

featured Image

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)-কে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি হত্যা, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট ২০২৬ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা থানার তারাকান্দি এলাকায় ইদ্রিস আলী মোল্যার ৭ বছরের শিশু কন্যা মাহফুজা আক্তারকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পারিবারিক পূর্ব বিরোধের জেরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যার পর আসামী বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল।

​এ ঘটনায় নিহতের পিতার করা মামলার প্রেক্ষিতে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ফলস্বরূপ, গত ০৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় (০৯/১০/২০২৬ তারিখ) এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও এসআরবি-৬ এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে হত্যা মামলার প্রধান আসামী মোঃ বাবলু শেখ (পিতা: মৃত আহমেদ শেখ, সাং: তারাকান্দি, নগরকান্দা, ফরিদপুর)-কে গ্রেপ্তার করে।

​পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x