রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গাইবান্ধায় পুলিশ মেধাবৃত্তি ও জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা প্রদান

মোঃ তৌহিদুর রহমান তুহিন
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গাইবান্ধায় পুলিশ মেধাবৃত্তি ও জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা প্রদান

গাইবান্ধায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজমুল হুদাকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

​অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনযোগী হতে হবে।

​অন্যদিকে, কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার ওসি এস এম নাজমুল হুদাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। পরে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম।

​এই অর্জনের বিষয়ে ওসি এস এম নাজমুল হুদা বলেন, “এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা সদর থানাকে একটি জনবান্ধব ও নিরাপদ থানা হিসেবে গড়ে তুলতে, অপরাধ নিয়ন্ত্রণে এবং সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমি ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

​অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় পুলিশ মেধাবৃত্তি ও জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ

featured Image

গাইবান্ধায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজমুল হুদাকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

​অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনযোগী হতে হবে।

​অন্যদিকে, কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার ওসি এস এম নাজমুল হুদাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। পরে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম।

​এই অর্জনের বিষয়ে ওসি এস এম নাজমুল হুদা বলেন, “এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা সদর থানাকে একটি জনবান্ধব ও নিরাপদ থানা হিসেবে গড়ে তুলতে, অপরাধ নিয়ন্ত্রণে এবং সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমি ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

​অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x