উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
করা হয়েছে। একই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বে বিশেষ অবদান রাখায়
গাইবান্ধা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজমুল হুদাকে
জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ
সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে
কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য
কামনা করেন। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনযোগী হতে হবে।অন্যদিকে, কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার ওসি এস এম নাজমুল
হুদাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। পরে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক
তুলে দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.
শরীফ আল রাজীব, পিপিএম।এই অর্জনের বিষয়ে ওসি এস এম নাজমুল
হুদা বলেন, “এই স্বীকৃতি আমার
কাজের দায়িত্ব ও দায়বদ্ধতা আরও
বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা সদর থানাকে একটি জনবান্ধব ও নিরাপদ থানা
হিসেবে গড়ে তুলতে, অপরাধ নিয়ন্ত্রণে এবং সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমি ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।