রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে জামালপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে জামালপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

​গতকাল বুধবার  দিনব্যাপী জামালপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান। এতে সার্বিক সহায়তায় ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল।

​অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাধারণ ভোক্তাদের নিকট থেকে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে বুধবার শহরের বিভিন্ন বাজারে ঝটিকা তদারকি চালানো হয়। তদারকিকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং ক্রেতাদের বিভ্রান্ত করতে দোকানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো হয়নি। ভোক্তা-অধিকার বিরোধী এসব অপরাধ সরাসরি প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি অপরাধ পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়।

​প্রশাসন সূত্রে আরও জানা যায় , "ভোক্তা-অধিকার রক্ষা এবং বাজারে সাধারণ মানুষের নাগালে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে জামালপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ

featured Image

জামালপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

​গতকাল বুধবার  দিনব্যাপী জামালপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান। এতে সার্বিক সহায়তায় ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল।

​অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাধারণ ভোক্তাদের নিকট থেকে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে বুধবার শহরের বিভিন্ন বাজারে ঝটিকা তদারকি চালানো হয়। তদারকিকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং ক্রেতাদের বিভ্রান্ত করতে দোকানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো হয়নি। ভোক্তা-অধিকার বিরোধী এসব অপরাধ সরাসরি প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি অপরাধ পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়।

​প্রশাসন সূত্রে আরও জানা যায় , "ভোক্তা-অধিকার রক্ষা এবং বাজারে সাধারণ মানুষের নাগালে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x