রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কাঠবোঝাই ভ্যান উল্টে নেছারাবাদ দিনমজুরের মৃ'ত্যু

মোঃ অলিউল ইসলাম মিলন
পিরোজপুর জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কাঠবোঝাই ভ্যান উল্টে নেছারাবাদ দিনমজুরের মৃ'ত্যু

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যানগাড়ি উল্টে গোলকাঠের নিচে চাপা পড়ে মো. স্বপন (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছরের ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন তাঁর চার বছরের ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে কাঠবোঝাই ভ্যানগাড়িতে ছিলেন। এ সময় ভ্যানগাড়িটি উল্টে গেলে গোলকাঠের নিচে চাপা পড়ে স্বপন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত শিশু নাঈমকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত স্বপন উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কাঠবোঝাই ভ্যান উল্টে নেছারাবাদ দিনমজুরের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ

featured Image

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যানগাড়ি উল্টে গোলকাঠের নিচে চাপা পড়ে মো. স্বপন (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছরের ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন তাঁর চার বছরের ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে কাঠবোঝাই ভ্যানগাড়িতে ছিলেন। এ সময় ভ্যানগাড়িটি উল্টে গেলে গোলকাঠের নিচে চাপা পড়ে স্বপন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত শিশু নাঈমকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত স্বপন উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x