উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যানগাড়ি উল্টে গোলকাঠের নিচে চাপা পড়ে মো. স্বপন (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছরের ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন তাঁর চার বছরের ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে কাঠবোঝাই ভ্যানগাড়িতে ছিলেন। এ সময় ভ্যানগাড়িটি উল্টে গেলে গোলকাঠের নিচে চাপা পড়ে স্বপন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় গুরুতর আহত শিশু নাঈমকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত স্বপন উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।