রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উ'ত্ত্য'ক্তের জেরে ক্ষু'ব্ধ স্বজনদের পি'টু'নিতে বখাটে আ'হত

বিকাশ চন্দ্র গোলদার
ব্যুরো প্রধান, গোপালগঞ্জ, 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উ'ত্ত্য'ক্তের জেরে ক্ষু'ব্ধ স্বজনদের পি'টু'নিতে বখাটে আ'হত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে কবির শেখ নামের এক যুবককে বেধড়ক মারধর করেছে ভুক্তভোগীর স্বজনরা। গুরুতর আহত অবস্থায় কবিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

​সম্প্রতি উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কবির শেখ বিরামের কান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৬ মাস ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই শিক্ষিকাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল কবির শেখ। বিভিন্ন সময় পথরোধ করা এবং পানি ছিটিয়ে জামাকাপড় ভিজিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটাত সে। লাগাতার এই উত্ত্যক্তের কারণে অনেক সময় সামাজিক নিরাপত্তা ও ভয়ে বিদ্যালয়ে না গিয়ে ছুটিতে থাকতে বাধ্য হতেন ওই শিক্ষিকা।

​ভুক্তভোগী শিক্ষিকা জানান, "কবিরের উত্ত্যক্তের বিষয়টি প্রথমে তার পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে কবির আবারও আমার পথরোধ করলে স্থানীয় স্বজনরা এগিয়ে এসে তাকে মারধর করে। তবে নির্দিষ্টভাবে কারা তাকে মেরেছে তা আমি বলতে পারব না।"

​প্রশাসনের গাফিলতির অভিযোগ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, "ওই শিক্ষিকা আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের উপস্থিতিতে কবির ও তার পরিবারের সদস্যদের ডেকে এনে শুনানি করা হয়। সে সময় কবির আর কখনো ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিল।"

​অন্যদিকে আহত কবির শেখের ভাতিজি জোসনা বেগম জানান, "আমার চাচার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। আগে অটো চালানোর সময় ওই শিক্ষিকার সাথে তার পরিচয় হয়। এরপর থেকে তাকে বিয়ে করার জন্য চাচা পাগলামি শুরু করেন। তবে ঘটনা যাই হোক, তাকে এভাবে মেরে পঙ্গু করে দেওয়া ঠিক হয়নি।"

​এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, "ঘটনাটির বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উ'ত্ত্য'ক্তের জেরে ক্ষু'ব্ধ স্বজনদের পি'টু'নিতে বখাটে আ'হত

প্রকাশের তারিখ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x