ঢাকা-কেরানীগঞ্জ সংযোগস্থল বাবুবাজার ব্রিজের ঢাল ও আশপাশের ব্যস্ত সড়কে যানজট নিরসন এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করছেন স্থানীয় স্কাউট সদস্যরা। সড়ক নিরাপদে রাখা এবং যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলের সুবিধার্থে ছেলে ও মেয়ে উভয় স্কাউট সদস্য এই দায়িত্ব পালন করছেন।
প্রতিনিয়ত এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও চালকদের অসচেতনতা, পথচারীদের এলোমেলো পারাপার এবং সড়কে বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সংকটময় পরিস্থিতিতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে এবং ট্রাফিক ব্যবস্থায় গতি আনতে মাঠ পর্যায়ে নেমেছেন স্কাউটের প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে ও মেয়েরা।
দিনভর ব্যস্ত সড়কগুলোতে স্কাউট সদস্যরা ট্রাফিক সংকেত পরিচালনায় অংশ নেওয়ার পাশাপাশি পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার ও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপারে উৎসাহ দিচ্ছেন। এছাড়া গণপরিবহনগুলোকে সুনির্দিষ্ট স্থানে দাঁড় করানো এবং এলোমেলো পার্কিং বন্ধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
স্কাউট সদস্যদের এই উদ্যোগের ফলে বাবুবাজার ব্রিজের ঢালে যানবাহনের জটলা অনেকটাই কমে এসেছে বলে জানান স্থানীয় পথচারী ও গাড়িচালকরা। কিশোর ও তরুণদের এই জনসচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম কেরানীগঞ্জজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ