রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৫০ পিস ইয়াবাসহ শ্রীনগরে মাদক কারবারি গ্রেপ্তার

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৫০ পিস ইয়াবাসহ শ্রীনগরে  মাদক কারবারি গ্রেপ্তার

​মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আলী হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ১ অক্টোবর ২০২৬ (বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে) শ্রীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ফৈনপুর কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মো. আলী হোসেনকে আটক করা হয়।

​পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে আলামতগুলো জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আলী হোসেন শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক নির্মূলে জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধ ও মাদক দমনে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৫০ পিস ইয়াবাসহ শ্রীনগরে মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ

featured Image

​মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আলী হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ১ অক্টোবর ২০২৬ (বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে) শ্রীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ফৈনপুর কাঠেরপুল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মো. আলী হোসেনকে আটক করা হয়।

​পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে আলামতগুলো জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আলী হোসেন শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক নির্মূলে জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধ ও মাদক দমনে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x