রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অগ্রণী ব্যাংকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ কর্মকর্তা সোহাগ গ্রেপ্তার

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অগ্রণী ব্যাংকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ কর্মকর্তা সোহাগ গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের গচ্ছিত কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে আত্মগোপনে থাকা ব্যাংকের ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১-এর মধ্য পাইকপাড়া এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি বিশেষ যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় ক্যাশ ইন-চার্জ/অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকের আসল জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নিলেও তা তাদের মূল অ্যাকাউন্টে জমা না করে নিজের কাছে রেখে দিতেন। বিষয়টি জানাজানি হলে গ্রাহকদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয় এবং ভুক্তভোগীরা ব্যাংকে এসে বিক্ষোভ শুরু করেন।

ঘটনা প্রকাশের পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক গত ২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অনুসন্ধানে দেখা গেছে, এ পর্যন্ত প্রায় ২৫৫ জন গ্রাহক তাদের টাকা না পাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রতারণা ও আত্মসাতের এই অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

গ্রেপ্তারকৃত সোহাগকে বর্তমানে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটিতে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং আত্মসাৎকৃত অর্থের সঠিক পরিমাণ কত, তা তদন্ত ও ব্যাংকের বিশেষ অডিটের মাধ্যমে উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অগ্রণী ব্যাংকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ কর্মকর্তা সোহাগ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের গচ্ছিত কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে আত্মগোপনে থাকা ব্যাংকের ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১-এর মধ্য পাইকপাড়া এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি বিশেষ যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুজ্জামান সোহাগ শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় ক্যাশ ইন-চার্জ/অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকের আসল জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নিলেও তা তাদের মূল অ্যাকাউন্টে জমা না করে নিজের কাছে রেখে দিতেন। বিষয়টি জানাজানি হলে গ্রাহকদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয় এবং ভুক্তভোগীরা ব্যাংকে এসে বিক্ষোভ শুরু করেন।

ঘটনা প্রকাশের পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক গত ২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অনুসন্ধানে দেখা গেছে, এ পর্যন্ত প্রায় ২৫৫ জন গ্রাহক তাদের টাকা না পাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রতারণা ও আত্মসাতের এই অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

গ্রেপ্তারকৃত সোহাগকে বর্তমানে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটিতে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং আত্মসাৎকৃত অর্থের সঠিক পরিমাণ কত, তা তদন্ত ও ব্যাংকের বিশেষ অডিটের মাধ্যমে উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x