রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ফরিদপুরে লুট হওয়া ২৭ কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

ONE ডেস্ক
বার্তা কক্ষ , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ফরিদপুরে লুট হওয়া ২৭ কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করছে অভিযানকারী দল।

এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফরিদপুরে লুট হওয়া ২৭ কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ

featured Image

ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করছে অভিযানকারী দল।

এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x