উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করছে অভিযানকারী দল।এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।