রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

স্কুলছাত্রী ধ/র্ষ/ণ মামলায় জয়পুরহাটে ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

স্কুলছাত্রী ধ/র্ষ/ণ মামলায় জয়পুরহাটে ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল।এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ওড়না দিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে।পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্কুলছাত্রী ধ/র্ষ/ণ মামলায় জয়পুরহাটে ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল।এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ওড়না দিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে।পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহন

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x