সিরাজগঞ্জের শাহজাদপুরে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ করার দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চার মাসের মধ্যে বর্ধিত ও সংস্কার করে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে পর্যাপ্তভাবে বর্জ্য পরিশোধন না করেই অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করা হচ্ছিল। এ কারণে পরিবেশ দূষণের দায়ে কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় আগামী চার মাসের মধ্যে কারখানায় স্থাপিত ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ ছাড়া কারখানা থেকে তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম।
অভিযানে শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ