রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অটোরিকশার চা/পা/য় কুমিল্লায় চার বছরের শিশুর মৃ/ত্যু

মোঃ জামির হোসেন সরকার
নিজস্ব প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অটোরিকশার চা/পা/য় কুমিল্লায় চার বছরের শিশুর মৃ/ত্যু
কুমিল্লায় অটোরিকশার চাপায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ওমর ফারুক নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওমর ফারুক নিজ বাড়ির ভেতর থেকে দৌড়ে পাশের সড়কে উঠে আসে। এ সময় একটি দ্রুতগতির চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা বিষয়টি নিশ্চিত করে জানান, "শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।"

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "অটোরিকশার চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অটোরিকশার চা/পা/য় কুমিল্লায় চার বছরের শিশুর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ওমর ফারুক নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওমর ফারুক নিজ বাড়ির ভেতর থেকে দৌড়ে পাশের সড়কে উঠে আসে। এ সময় একটি দ্রুতগতির চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা বিষয়টি নিশ্চিত করে জানান, "শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।"

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "অটোরিকশার চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x