উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ওমর ফারুক নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির সাইফুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওমর ফারুক নিজ বাড়ির ভেতর থেকে দৌড়ে পাশের সড়কে উঠে আসে। এ সময় একটি দ্রুতগতির চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা বিষয়টি নিশ্চিত করে জানান, "শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।"এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "অটোরিকশার চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"