রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সুতারখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

মোঃ মাহমুদুল হাসান আলমগীর
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সুতারখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা
সুতারখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় বক্তব্য দেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী তালুক, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম শেখান, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগার হোসেন হাবিব, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাত নানজিবা, অনুপ কুমার মণ্ডল ও উপকারভোগী প্রতিবন্ধী প্রতিনিধি মো. আরিফ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরনা বিশ্বাস। এতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) সদস্যরা অংশগ্রহণ করেন।

‘DiDRM Call Programme’-এর আওতায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।

সভা আয়োজন ও বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল CBM Global Disability Inclusion এবং বাস্তবায়নকারী হিসেবে Caritas Bangladesh Khulna Region ও Access Bangladesh Foundation।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সুতারখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ

featured Image

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় বক্তব্য দেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী তালুক, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম শেখান, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগার হোসেন হাবিব, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাত নানজিবা, অনুপ কুমার মণ্ডল ও উপকারভোগী প্রতিবন্ধী প্রতিনিধি মো. আরিফ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরনা বিশ্বাস। এতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) সদস্যরা অংশগ্রহণ করেন।

‘DiDRM Call Programme’-এর আওতায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।

সভা আয়োজন ও বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল CBM Global Disability Inclusion এবং বাস্তবায়নকারী হিসেবে Caritas Bangladesh Khulna Region ও Access Bangladesh Foundation।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x