উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় বক্তব্য দেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী তালুক, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম শেখান, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগার হোসেন হাবিব, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাত নানজিবা, অনুপ কুমার মণ্ডল ও উপকারভোগী প্রতিবন্ধী প্রতিনিধি মো. আরিফ প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরনা বিশ্বাস। এতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (DMC) ও স্ব-সহায়ক দলের (SHG) সদস্যরা অংশগ্রহণ করেন।‘DiDRM Call Programme’-এর আওতায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।সভা আয়োজন ও বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল CBM Global Disability Inclusion এবং বাস্তবায়নকারী হিসেবে Caritas Bangladesh Khulna Region ও Access Bangladesh Foundation।সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।