রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলগেট ওভারপাস ব্রিজের নিচের একটি পুকুর থেকে টুলটুলি ওরফে বুলবুলি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মানুষের কাছ থেকে চেয়ে-চিন্তে জীবিকা নির্বাহ করতেন। তিনি উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মৃত আজাহার আলীর মেয়ে। তার স্বামী বা কোনো সন্তান ছিল না।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলগেট ওভারপাস ব্রিজের নিচের একটি পুকুর থেকে টুলটুলি ওরফে বুলবুলি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মানুষের কাছ থেকে চেয়ে-চিন্তে জীবিকা নির্বাহ করতেন। তিনি উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মৃত আজাহার আলীর মেয়ে। তার স্বামী বা কোনো সন্তান ছিল না।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x