উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলগেট ওভারপাস ব্রিজের নিচের একটি পুকুর থেকে টুলটুলি ওরফে বুলবুলি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের দাবি, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মানুষের কাছ থেকে চেয়ে-চিন্তে জীবিকা নির্বাহ করতেন। তিনি উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মৃত আজাহার আলীর মেয়ে। তার স্বামী বা কোনো সন্তান ছিল না।উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।