রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জামালপুরে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে মোবাইল কোর্ট

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জামালপুরে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে মোবাইল কোর্ট

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে জামালপুরে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাসিবুর রহমান। 

​অভিযান চলাকালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও আড়তদারদের সচেতন করা হয়। কৃত্রিম বা প্লাস্টিকের বস্তার পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ ও সতর্কবার্তাও দেওয়া হয়। 

​আইন অমান্য করে পণ্য পরিবহনে ও সংরক্ষণে নিষিদ্ধ ঘোষিত মোড়ক ব্যবহার করায় অভিযানে একাধিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। 

​প্রশাসন সূত্রে জানা গেছে , দেশীয় পাট শিল্পের বিকাশ, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশ বাস্তবায়নে এই আইন প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের দমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। 

​অভিযান পরিচালনাকালে স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জামালপুরে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ

featured Image

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে জামালপুরে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাসিবুর রহমান। 

​অভিযান চলাকালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও আড়তদারদের সচেতন করা হয়। কৃত্রিম বা প্লাস্টিকের বস্তার পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত মোড়ক ব্যবহারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ ও সতর্কবার্তাও দেওয়া হয়। 

​আইন অমান্য করে পণ্য পরিবহনে ও সংরক্ষণে নিষিদ্ধ ঘোষিত মোড়ক ব্যবহার করায় অভিযানে একাধিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। 

​প্রশাসন সূত্রে জানা গেছে , দেশীয় পাট শিল্পের বিকাশ, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশ বাস্তবায়নে এই আইন প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের দমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। 

​অভিযান পরিচালনাকালে স্থানীয় পাট অধিদপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x