রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জামালপুরের পাঁচ রাস্তার মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জামালপুরের পাঁচ রাস্তার মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এলাকায় সড়ক ও পথচারীদের চলাচলের পথ অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকানপাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তায় অংশ নেন জামালপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শহরের অত্যন্ত ব্যস্ততম পাঁচ রাস্তার মোড় ও তার আশপাশের প্রধান সড়ক এবং ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অস্থায়ী দোকানপাট বসিয়ে বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব এবং সড়কের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন।

​অভিযানকালে উচ্ছেদ চালিয়ে দখলকৃত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ অবৈধ স্থাপনামুক্ত করা হয়। একই সাথে পুনরায় সড়ক ও ফুটপাত দখল না করার জন্য ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

​প্রশাসন সূত্রে জানা গেছে,  জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতকরণ এবং শহরের যানজট নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জামালপুরের পাঁচ রাস্তার মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রকাশের তারিখ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

featured Image

জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এলাকায় সড়ক ও পথচারীদের চলাচলের পথ অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকানপাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তায় অংশ নেন জামালপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শহরের অত্যন্ত ব্যস্ততম পাঁচ রাস্তার মোড় ও তার আশপাশের প্রধান সড়ক এবং ফুটপাত অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অস্থায়ী দোকানপাট বসিয়ে বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব এবং সড়কের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন।

​অভিযানকালে উচ্ছেদ চালিয়ে দখলকৃত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ অবৈধ স্থাপনামুক্ত করা হয়। একই সাথে পুনরায় সড়ক ও ফুটপাত দখল না করার জন্য ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

​প্রশাসন সূত্রে জানা গেছে,  জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতকরণ এবং শহরের যানজট নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x