রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা ও মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে থাকার অঙ্গীকার

1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে থাকার অঙ্গীকার

দেশের এই ক্রান্তিকালে যখন সাংবাদিক নির্যাতন, খুন, জখম ও হয়রানি যেন মগেরমুল্লুকে পরিণত হয়েছে, তখন সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিক বান্ধব সংগঠন *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।*

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই মূল লক্ষ্য একটাই - সারাদেশের সকল স্তরের পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের পাশে সহযোগিতার ছায়া হয়ে দাঁড়ানো। বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত এই সংগঠনটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।

*মানবিক ও কল্যাণমুখী কার্যক্রমে সবার আগে*

শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম প্রতিবছর নিয়মিতভাবে নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো -

- নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের জন্য *বিনামূল্যে আইনি সহযোগিতা*

- শীতার্ত সাংবাদিক ও দুস্থ মানুষের মাঝে *শীতবস্ত্র বিতরণ*

- পরিবেশ রক্ষায় *বৃক্ষরোপণ কর্মসূচি*

- সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে *মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল*

*সভাপতির আহ্বান: বিভেদ নয়, ঐক্য চাই*

সংগঠনের সভাপতি *মোঃ কুতুব উদ্দিন* বলেন- 

দেশে সাংবাদিকদের কল্যাণে অনেক সংগঠন আছে, তারপরও সন্ত্রাসী, কালোবাজারি ও ছদ্মবেশী একটি চক্রের হাতে সাংবাদিক নির্যাতন থামছে না। মনে হচ্ছে দেশটা মগেরমুলুক হয়ে গেছে।

তিনি সকল সাংবাদিককে নিজের জীবনের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন- যদি প্রত্যেক সাংবাদিক তার নিজ কর্মস্থল থেকে সাংবাদিক সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সোচ্চার হতেন, তাহলে দেশে এত সংগঠনের প্রয়োজন হতো না।

সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ কিছু ব্যক্তি সাংবাদিকতার মহান পেশাকে ব্যবহার করে অপ-সাংবাদিকতা, কার্ড ব্যবসা এবং পত্রিকা ও টেলিভিশনের নামে অর্থ বাণিজ্যে নেমেছে। আবার কিছু মূর্খ, অমানুষ ও বহিরাগত অর্থলোভী চক্র সংগঠনের নামে-বেনামে এসব নিয়ে তামাশা করছে। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন- কিছু অন্তর্নিহিত কারণে দেখা যায়, অর্থের লোভে এক শ্রেণির সাংবাদিক নিজের পদ, পদবি ও চরিত্র বিকিয়ে দিচ্ছেন কোনো রাজনৈতিক দল বা কালোবাজারিদের কাছে। পরিশেষে নিজেরাই এর মূল্য দিচ্ছেন। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সঠিক শিক্ষা অর্জন করে, প্রশিক্ষণ নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।

*ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয়*

স্থানীয় পর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিক-সাংবাদিক দ্বন্দ্ব ও পারস্পরিক শত্রুতার ঘটনাকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন- সকল সাংবাদিক ভাই ভাই। আমরা একে অপরের শত্রু নই। আসুন, সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করি।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম মনে করে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহযোগিতা অপরিহার্য। সংগঠনটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নির্যাতিত সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

দেশ ও জাতির কল্যাণে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে থাকার অঙ্গীকার

প্রকাশের তারিখ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x