রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, মৃতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুল্লাহ নামের এক গাড়ি চালককে আসামি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে রবিবার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডি, পিবিআই ও ডিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সাথে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, মৃতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুল্লাহ নামের এক গাড়ি চালককে আসামি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে রবিবার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডি, পিবিআই ও ডিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সাথে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x