রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বগুড়ায় ভোটে নির্বাচিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষায় আলোচনা করেন সংশ্লিষ্টরা। 

রোববার দুপুরে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন। 

উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণেশ দাস, আতিকুর রহমান সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাব সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও বিটিআরইউ নির্বাচিত সহসভাপতি এসএম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম শফিক, বিটিআরইউ নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান। 

বক্তারা বলেন, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা, সামাজিক মর্যাদা নিশ্চিত করাসহ মানোন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখছে। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা, সম্ভাবনাসহ পেশাগত উন্নয়নের বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়। 

উল্লেখ্য, টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে গত ৭ মার্চ নতুন ইউনিটি (আহ্বায়ক কমিটি) গঠন করে। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুর রহমান মোহন আখন্দ আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে। গত শুক্রবার বগুড়া প্রেসক্লাবে উৎসবমুখর নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সংগঠনের ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

প্রকাশের তারিখ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x