রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আব্দুল্লাহপুরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

মোঃ রেজাউল ইসলাম
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আব্দুল্লাহপুরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আব্দুল্লাহপুরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পর জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আব্দুল্লাহপুরে পরপর দুই ককটেল বিস্ফোরণ
0:00 / 0:00
1x