উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ঘটনার পর জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।