রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১৯৫ পিস ইয়াবাসহ ​ডেমরায় গ্রেফতার ১

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১৯৫ পিস ইয়াবাসহ ​ডেমরায় গ্রেফতার ১

রাজধানীর ডেমরা এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৮) নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত রায়হান ডেমরার বড়ভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

​অভিযানকালে তার কাছ থেকে ৫৮,৫০০ টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৫৮০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, রায়হান ডেমরা থানার একটি পূর্ববর্তী মাদক মামলারও আসামী।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি কর্মকর্তারা জানান, যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১৯৫ পিস ইয়াবাসহ ​ডেমরায় গ্রেফতার ১

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর ডেমরা এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৮) নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত রায়হান ডেমরার বড়ভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

​অভিযানকালে তার কাছ থেকে ৫৮,৫০০ টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৫৮০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, রায়হান ডেমরা থানার একটি পূর্ববর্তী মাদক মামলারও আসামী।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি কর্মকর্তারা জানান, যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১৯৫ পিস ইয়াবাসহ ​ডেমরায় গ্রেফতার ১
0:00 / 0:00
1x