উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ডেমরা এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৮) নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত রায়হান ডেমরার বড়ভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।অভিযানকালে তার কাছ থেকে ৫৮,৫০০ টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৫৮০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, রায়হান ডেমরা থানার একটি পূর্ববর্তী মাদক মামলারও আসামী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি কর্মকর্তারা জানান, যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।