রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৭ লাখ টাকার স্বর্ণালংকারসহ ডাসারে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৭ লাখ টাকার স্বর্ণালংকারসহ ডাসারে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

মাদারীপুরের ডাসারে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে মোসা. রুপা আক্তার (১৯) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পার হলেও আজ শুক্রবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​নিখোঁজ রুপা আক্তার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশিক মাতুব্বরের ঘর থেকে বাবার বাড়ির উদ্দেশে বের হন রুপা। এরপর তিনি আর বাবার বাড়িতে পৌঁছেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ওই দিন রাতেই রুপার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় একটি জিডি (নং-৫১৯) করেন।

​প্রবাসে থাকা স্বামী আশিক মাতুব্বর অভিযোগ করেন, তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিয়ে গেছেন।

​এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৭ লাখ টাকার স্বর্ণালংকারসহ ডাসারে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ

featured Image

মাদারীপুরের ডাসারে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে মোসা. রুপা আক্তার (১৯) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পার হলেও আজ শুক্রবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​নিখোঁজ রুপা আক্তার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশিক মাতুব্বরের ঘর থেকে বাবার বাড়ির উদ্দেশে বের হন রুপা। এরপর তিনি আর বাবার বাড়িতে পৌঁছেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ওই দিন রাতেই রুপার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় একটি জিডি (নং-৫১৯) করেন।

​প্রবাসে থাকা স্বামী আশিক মাতুব্বর অভিযোগ করেন, তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিয়ে গেছেন।

​এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x