ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশজুড়ে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি কাঁঠালিয়ার ক্রীড়াঙ্গনের সার্বিক সাফল্য কামনা করেন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা বিকাশের আহ্বান জানান।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ক্রীড়াঙ্গনের নানা সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হাছিব ভুট্টো আকন। বক্তব্যে তিনি কাঁঠালিয়া উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ